শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

গোয়াইনঘাট সীমান্তে মাদকসহ আটক ২

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১১৯ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত থেকে ভারতীয় মাদকসহ দুজনকে আটক করেছে বিছনাকান্দি বিওপি। রবিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ বিছনাকান্দি বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৬৪/৬-এস এর ৫শত গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদেশ্বর নামক স্থান থেকে গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি গ্রামের মোঃ সাহাব উদ্দিনের ছেলে আবুল হোসেন এবং হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিলপাড় গ্রামের মনির মিয়া চৌধুরীর ছেলে মোঃ মনছুর চৌধুরীকে ভারতীয় ৫ বোতল বিয়ার ও মোটর সাইকেলসহ বিছনাকান্দি বিওপির টহলদল আটক করে।

সীমান্ত থেকে মাদকসহ দুইজনকে আটকের সত্যতা নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন আটককৃত ব্যক্তিদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানাযায়, তারা সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালানের সাথে জড়িত। আটককৃত ব্যক্তিদ্বয়কে বিয়ার এবং মোটরসাইকেলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের পূর্বক গোয়াইনঘাট থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain