শিরোনাম :
শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী

হবিগঞ্জের লাখাইয়ে তাফসীর মাহফিল

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১০৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, মু’মীন জীবনে ইসলামের পূর্ণ অনুসরণ অপরিহার্য। অন্তরে সুদৃঢ় বিশ্বাস, মৌখিক স্বীকৃতি ও প্রকাশ এবং কাজেকর্মে ঈমানের বহিঃপ্রকাশ অত্যাবশকীয়। নতুবা প্রকৃত মু’মীন হওয়া সম্ভব নয়। জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত প্রাপ্তি, গুনাহ থেকে পরিত্রাণ এবং আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও বিজয় পেতে আল্লাহর পথে চেষ্টা প্রচেষ্টা জোরদার রাখার বিকল্প নেই। জিহাদ মানেই মারামারি কাটাকাটি কিংবা যুদ্ধ বিগ্রহ নয়। দাওয়াত, ইসলামের বাস্তব প্রতিচ্ছবি হিসেবে নিজেকে গড়া, সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ, দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা এবং চূড়ান্ত পর্যায়ে আল্লাহর পথে লড়াই হলো জিহাদ ফী সাবিলিল্লাহ।

তিনি শনিবার রাতে হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি হাইস্কুল এন্ড কলেজ ময়দানে মোড়াকরি যুবসংঘ আয়োজিত তাফসীরুল কুরআন মহা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন।

হাজী মো. ইসহাকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন মাওলানা আব্দুস সালাম সালেহী, মুফতি আব্দুর বারী ও মাওলানা আব্দুল বারী (বি. বাড়িয়া) প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে আমাদেরকে ধৈর্য্য, দূরদর্শিতা ও সাহসী পদক্ষেপ গ্রহনের ধারা অব্যাহত রাখতে হবে। দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভেদের দেয়াল ভেঙ্গে ফেলতে হবে। ধর্ম-বর্ণ, দলমত, উঁচু নিচু, ধনী-গরিবে ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়ে এগিয়ে যেতে হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain