শিরোনাম :
শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী

সিলেট মহানগর ১৩নং ওয়ার্ড জামায়াতের সুধী সমাবেশ

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১০৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ফ্যাসীবাদ ও স্বৈরাচারমুক্ত সমৃদ্ধ দেশ গঠনে পুরো জাতি আজ ঐক্যবদ্ধ। পতিত ফ্যাসিস্টরা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তারা প্রতিবেশী দেশের ইন্ধনে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চেয়েছিল। কিন্তু জনগণ তাদের সেই ষড়যন্ত্র নস্যাত করে দিয়েছে। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এক ফ্ল্যাটফরমে দাঁড়িয়েছেন। দেশপ্রেমিক জনতার এই ঐক্য ধরে রাখার জন্য সকলকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে হবে। অন্যথায় ফ্যাসীবাদী অপশক্তি অবারও মাথাচাঁড়া দিয়ে উঠতে পারে।

তিনি বলেন, জামায়াত একটি ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়। মানবতার কল্যাণ সাধনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। একদল সৎ আদর্শবান সুনাগরিক গঠনের মাধ্যমে আমরা সন্ত্রাস-দুর্নীতিমুক্ত দেশ গড়তে চাই। অন্তর্বর্তীকালিন সরকারকে দ্রুততম সময়ের মধ্যে মৌলিক সংস্কার সম্পন্ন করে জাতীয় নির্বাচন আয়োজনের দিকে গুরুত্ব দিতে হবে।

তিনি সোমবার রাতে নগরীর কাজিরবাজার এলাকায় সিলেট মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানার ১৩নং ওয়ার্ড জামায়াত আয়োজিত সাধারণ সভা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

কাজিরবাজারের বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউল ইসলামের সভাপতিত্বে ও ১৩নং ওয়ার্ড জামায়াত সভাপতি ডাঃ মোবারক হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, কোতোয়ালী পশ্চিম থানা আমীর মু. আজিজুল ইসলাম, নায়েবে আমীর এডভোকেট সিরাজুল ইসলাম ও সেক্রেটারী পারভেজ আহমদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জামায়াত নেতা মোল্লারগাও ইউনিয়ন চেয়ারম্যান মামুন খান, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আলম, আব্দুল কাদির, ফখর উদ্দিন, জামায়াত নেতা মাজহারুল ইসলাম, আব্দুল আলিম, ফয়েজুল ইসলাম, আব্দুল হাকিম চৌধুরী, আব্দুজ জাহের, মোশাররফ হোসেন, লুৎফুর রহমান ও ফয়সল আহমদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain