শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

সিলেটে সীমান্তে প্রায় দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৬১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলট ও সুনাগঞ্জ সীমান্তের বিভিন্ন এলাকায় দুদিন অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৩৫ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের ৪৮ ব্যাটালিয়নের কয়েটি বিওপি’র জোয়ানরা বৃহস্পতি ও শুক্রবার এসব অভিযান চালায়।

বিজিবি জানায়, সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, প্রতাপপুর, তামাবিল, পান্থুমাই, ডিবির হাওর, সোনারহাট, মিনাটিলা, বিছনাকান্দি, সংগ্রাম, উৎমা, লবিয়া, লাফার্জ, সোনালী চেলা ও নোয়াকোট বিওপি’র জোয়ানরা অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চিনি, মহিষ, গরু, কম্বল, সাবান, চা পাতা, চকলেট, সুপারি, পান, ফুচকা, মদ ও ফেন্সিডিল এবং বাংলাদেশ হতে পাচার করতে যাওয়া বিপুল পরিমাণ রসুন ও শিং মাছ জব্দ করে। এসময় চোরাই পণ্য পরিবহনে ব্যবহৃত পিকআপ ও মোটরসাইকেল জব্দ করে বিজিবি। জব্দকৃত চোরাই মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার ৮০০ টাকা।

 

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) বলেন- সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain