শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালন করলো সিলেট স্টেশন ক্লাব

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১১৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালন করলো সিলেট স্টেশন ক্লাব লিমিটেড। সোমবার (১৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টায় ক্লাব প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কমসূচির সূচনা করা হয়।
সকাল ৭টায় ক্লাবের পক্ষ থেকে চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১১টায় ক্লাব প্রাঙ্গণে ক্লাবের সদস্য, সদস্যা ও সন্তানদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা, বিকেল ৩টায় বিজয় দিবসের ক্রীড়া প্রতিযোগিতা ও বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সিলেট স্টেশন ক্লাবের প্রেসিডেন্ট মঞ্জুর আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও পরিচালক (ক্রীড়া বিভাগ) মুফতি এ এস শামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এ কে এম মামুনুর রশীদ, পরিচালক (অর্থ ও পরিকল্পনা বিভাগ) মো. তাহমিনুল ইসলাম খান এডভোকেট, পরিচালক (ব্যবস্থাপনা বিভাগ) আব্দুল্লাহ আহমদ, পরিচালক (আপ্যায়ন) কামাল হাসান সহ ক্লাবের অন্যান্য সদস্য ও সদস্যাবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain