শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

বিজয় দিবসে সিলেট জেলা দক্ষিণ ছাত্র জমিয়তের বিজয় র‌্যালী

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১০৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: মহান বিজয় দিবস উপলক্ষে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণের উদ্যোগে সংক্ষিপ্ত পথসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ই ডিসেম্বর) দুপুরে বিজয় র‌্যালীটি সোবহানীঘাট পয়েন্ট থেকে শুরু করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট উসমানী শিশু পার্কের সামনে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার সভাপতি কাওছার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নোমানের পরিচালানায় পথসভায় বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি জমিয়ত নেতা মাওলানা নজরুল ইসলাম। সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জমিয়ত নেতা মাওলানা আব্দুল মালিক চৌধুরী।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা হাসান বিন ফাহিম, সাবেক ছাত্রনেতা মাওলানা এমাদুদ্দীন সালিম, সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হুসাইন আহমদ, সাবেক জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা কবির আহমদ, সাবেক ছাত্র নেতা রেজাউল হক এল এল বি, জেলা উত্তর ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন, মহানগর ছাত্র জমিয়ত দায়িত্বশীল মীর আইনুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain