শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

জাফলংয়ের বালুতটে পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১১৩ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি :: “ফুটবলের ঐতিহ্য, প্রকৃতির নতুন বেশ। জাফলংয়ের রংতুলিতে নতুন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশের প্রান্তিক জনসাধারণের খেলা ফুটবল এবং দেশের অন্যতম পর্যটন কেন্দ্র জাফলংকে আরো জনপ্রিয় করার লক্ষ্যে সিলেট জেলা প্রশাসন প্রথম বারের মতো আয়োজন করেছে “জাফলং পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪”।
বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী অনুষ্ঠিত এ টুর্নামেন্ট’র শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও জাফলং পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্টের শুভেচ্ছা দূত হাসান আল মামুন।
গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম’র সভাপতিত্বে ও গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমনের পরিচালনায় বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা খেলোয়াড়, দেশের নামকরা বিভিন্ন ফুটবল ক্লাব ও স্থানীয় খেলোয়ারদের অংশ গ্রহণে তিন দিনব্যাপী জাফলং পিয়াইন নদী সংলগ্ন বালুতটে অনুষ্ঠিত এ টুর্নামেন্ট’র শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ শাহাদাৎ হোসেন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় সাহাজ উদ্দিন টিপু, অনূর্ধ্ব ১৬ জাতীয় কোচ নুর-ই আলম রাহেল, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, জাফলং পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্টের সমন্বয়ক মোহাম্মদ আজিজুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করে তুলতে বিশেষ আকর্ষণ হিসেবে পর্যটন মেলা, সিলেট ফটোফেস্ট’র আয়োজন করা হয়।
খেলা চলাকালে স্থানীয় হাজারো দর্শক ও আগত পর্যটকবৃন্দ খেলা উপভোগ করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain