শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

নিয়োগপত্র পরিচয়পত্র প্রদান সহ ৮ দফা দাবিতে নগরিতে প্রেস শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: অবিলম্বে নিন্মতম মজুরি বোর্ড গঠন করে বাজারদরের সাথে সংগতিপূর্ণ ন্যায্য মজুরি ঘোষণা, প্রেস/মুদ্রণ শিল্পে শ্রম আইনের যথাযথ বাস্তবায়ন ও প্রেস শ্রমিক ইউনিয়নের ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ২০ ডিসেম্বর’২৪ শুক্রবার বিকেল ৪টায় নগরিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্ট: ২৪৯৭)।
মিছিলটি ক্বীণ ব্রীজের মুখ থেকে শুরু হয়ে নগরির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জালালাবাদ পার্কের সামনে এসে জেলা সভাপতি আবুল কালাম আজাদ সরকার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রশিদ-এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির যুগ্ন সম্পাদক রমজান আলী পটু, সিলেট জেলা স’মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মুহিদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আব্দুর রব জামিল, যুগ্ন সম্পাদক সহিদুল ইসলাম, মনির হোসেন, জিন্দাবাজার আঞ্চলিক কমিটির সভাপতি মির আজাদ, বারুতখানা আঞ্চলিক কমিটির সভাপতি রতন চন্দ্র রায়, লালদীঘির পাড় আঞ্চলিক কমিটির সভাপতি আমিনুল ইসলাম জুয়েল, সদস্য সাইফুল ইসলাম, মো: আলমগীর হোসেন, শেখ রাজু, উজ্জল মিয়া, এমরান আহমদ রিমন, হাবিবুর রহমান মুন্না, বাতেন খন্দকার, মো সোহেল রানা, দিদারুল ইসলাম, সোহেল হোসাইন, শাহীন আহমদ সহ প্রমুখ।

বক্তারা বলেন প্রেস শ্রমিক ইউনিয়ন তার প্রতিষ্ঠালগ্ন থেকেই শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন সংগ্রাম করে আসছে। আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ১৪ জুলাই ২০২২ সনে সরকার প্রেস সেক্টরে নি¤œতম মজুরি হারের গেজেট (এসআরও নং ২৪৬ আইন/২০২২) প্রকাশ করে। কিন্তু গেজেট প্রকাশের ৩ বছর হতে চললেও অদ্যাবধি তা বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছেনা। বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ৫-ধারায় নিয়োগপত্র-পরিচয়পত্র প্রদানের আইন থাকলেও তা শুধু কাগজে কলমে। প্রতি ১ বছর অন্তর মূল বেতনের ৫% ইনক্রিমেন্ট বৃদ্ধি করার বিধান থাকলেও তা বাস্তবায়ন হচ্ছেনা। যার ফলে বর্তমান দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির এই সময়ে প্রেস শ্রমিকরা নিদারুন দুঃখ-কষ্টে মানবেতরভাবে জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। একাধিকবার শ্রমিকদের ৮ দফা দাবি বাস্তবায়নের প্রেক্ষিতে মালিকদের নিকট স্মারকলিপি/চিঠি/বৈঠক করেও কার্যকর কোনো সমাধান হয়নি। এমতাবস্থায় শ্রমিকদের দাবি আদায়ের একমাত্র পথ রাজপথ বেঁছে নিতে বাধ্য হয়। নেতৃবৃন্দ শ্রমিকদের ৮ দফা দাবি আদায়ের প্রেক্ষিতে সকল প্রেস শ্রমিকদের সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হয়ে ধারাবাহিক আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার আহবান জানান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain