শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

গোয়াইনঘাটে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন সাধারণ কৃষকরা

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১০৪ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; module: photo; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); modeInfo: HDR ; sceneMode: 2; cct_value: 6178; AI_Scene: (-1, -1); aec_lux: 123.0; aec_lux_index: 0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0; albedo: ; confidence: ; motionLevel: 0; weatherinfo: null; temperature: 38;

গোয়াইনঘাট প্রতিনিধি :: সারা দেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাটে তিনদিন ব্যাপি কৃষি ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। আর এই কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেছে গোয়াইনঘাটের সাধারণ কৃষকসহ অতিথিবৃন্দ।
রোববার সকালে গোয়াইনঘাটের বিয়াম ল্যাবরেটরী স্কুল মাঠে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এবং সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে অনুষ্ঠিত কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন উপলক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রায়হান পারভেজ রনির সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসের উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জীবন কৃষ্ণ রায়’র সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইন্দ্রজিৎ ভৌমিক।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন শিহাব, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন, বর্তমান সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, হেফাজত ইসলাম গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ তাজুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ১৩টি ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন। কৃষি ও প্রযুক্তি মেলায় কৃষি ক্ষেত্রে কৃষকদের বিভিন্ন মতামত নেন ও পরামর্শ দেন। এবং আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা মেলায় অংশগ্রহণকারী ১৩ টি স্টল ঘুরে দেখেন ও কৃষকদের সঙ্গে কথা বলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain