শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

সিলেট জেলা জামায়াতের সাথে আনজুমানের মতবিনিময়

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১১১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: দীর্ঘ এক যুগ পর আগামী ৯ থেকে ১১ জানুয়ারী সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আনজুমানের ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল। ৩ দিনব্যাপী তাফসীর মাহফিল সফলের লক্ষ্যে আনজুমানে খেদমতে কুরআনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ধারাবাহিকভাবে বিভিন্ন সংগঠনের সাথে মতবিনিময় করছেন তারা।
এরই ধারাবাহিকতায় তাফসীর মাহফিল সফলের লক্ষ্যে রোববার সন্ধ্যায় সিলেট জেলা জামায়াত নেতৃবৃন্দের সাথে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে, সেক্রেটারী জয়নাল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সহ-সভাপতি আব্দুল হাই হারুন, মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সেক্রেটারী হাফিজ মিফতাহুদ্দীন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহেদুর রহমান চৌধুরী, নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আব্দুল মুকিত প্রমূখ।
সভাপতির বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান বলেন, দীর্ঘ এক যুগ পর ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে আনজুমানের ৩ দিনব্যাপী তাফসীর মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। মাহফিলে আল্লামা সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী ও ড. মাওলানা মিজানুর রহমান আজহারীসহ দেশ বরণ্যে মুফাসসিরে কেরামগণ তাফসীর পেশ করবেন। উক্ত মাহফিলকে সর্বাত্মকভাবে সফল করতে জেলা জামায়াতের আওতাধীন সকল উপজেলা ও পৌরশাখা দায়িত্বশীল নেতৃবৃন্দকে প্রয়োজনী উদ্যোগ নিতে হবে। সিলেটবাসীর সম্মিলিত সহযোগিতায় দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য ৩ দিনব্যাপী তাফসীর মাহফিল সফল ও সার্থক হবে। এই মাহফিল থেকে সিলেটবাসী উপকৃত হবে। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain