শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

দৈনিক ইনফো বাংলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের গ্রান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১০৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: দৈনিক ইনফো বাংলা নবম বছরে পদার্পণ উপলক্ষে দৈনিক ইনফো বাংলা সিলেট ব্যুরো’র উদ্যোগে সোমবার ২৩ ডিসেম্বর সন্ধ্যা ৬ ঘটিকায় সিলেট মহানগরীর শেখঘাটস্থ সিলেট ব্যুরো অফিস প্রাঙ্গণে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল’র সভাপতিত্বে দৈনিক ইনফো বাংলা ব্যুরো প্রধান উৎফল বড়ুয়া সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জজ কোর্ট এর এজিপি এডভোকেট সলমান উদ্দিন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক সুবিদবাজার শাখার ম্যানেজার সাইফুদ্দিন চৌধুরী, মহানগর হাসপাতাল এর পরিচালক মাসুদ আহমেদ, এডভোকেট জাকির হোসেন, সমাজ সেবক শাহেদ আহমদ রুবেল, ইস্পাহানি টি লিমিটেড সিলেটের সিনিয়র বিভাগীয় ব্যবস্থাপক আনিছুজ্জামান পাটোয়ারী, সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের প্রতিষ্ঠাতা তারেক আহমদ, সাংবাদিক ফারুক আহমদ, এনটিভি ইউরোর ফটো সাংবাদিক সুহেল মিয়া,মোহনা টিভির ফটো সাংবাদিক স্বপন মালাকার শিবা, সাংবাদিক রেজুয়ান আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তাগণ বলেন প্রত্যেকের জীবনে শরীরচর্চা, খেলাধুলা ও বিনোদন অপরিহার্য বিষয়। খেলাধুলায় টিম গঠনের মাধ্যমে সকলের মধ্যে পারষ্পরিক সম্পর্ক তৈরি করে। আবার খেলাধুলা কাজের মধ্যে গতিশীলতা বাড়ায়ে জীবনকে সুপথে পরিচালনা করতে সহায়তা করে।

শেষে উপস্থিত অতিথিরা দৈনিক ইনফো বাংলার নবম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে সম্পৃক্ত হতে পেরে দৈনিক ইনফো বাংলা পরিবারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। টুর্নামেন্টে অংশগ্রহনকারী সকলকে দৈনিক ইনফো বাংলার পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক ও চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রপি প্রদান করা হয়। উক্ত খেলায় চ্যাম্পিয়ন- লালাখাল একাদশ’র আলভী আহমদ ও কাউছার আহমদ এবং রানার্সআপ- জেরিন একাদশে তাকি তাজুয়ার গালিব ও শেখ হামজা উদ্দিন নাবিল। ম্যান আপ দা টুর্নামেন্ট মনোনীত হয় আনিছুজ্জামান পাটোয়ারী। টুর্নামেন্টে প্রধান রেফারির দায়িত্ব পালনকারী হাফিজুল ইসলাম সুমনকে দৈনিক ইনফো বাংলার পক্ষ থেকে সন্মাননা স্মারক প্রদান করা হয়।
টুর্নামেন্টে আরো অংশ গ্রহন করেন মির্জাপুর একাদশ, সুরমা একাদশ, কুশিয়ারা একাদশ, পিয়াইন একাদশ,মালিনীছড়া একাদশ ও তারাপুর একাদশ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain