শিরোনাম :
শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী

জিয়া ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে মূল স্রোতে ফিরবে ক্রীড়াঙ্গন: কয়েস লোদী

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৯৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও জিয়া ক্রিকেট টুর্নামেন্ট সিলেটের প্রস্তুতি কমিটির সদস্য সচিব রেজাউল হাসান কয়েস লোদী বলেন, বিগত ফ্যাসিস আওয়ামী লীগ সরকার সিলেটসহ দেশের স্টেডিয়ামগুলোকে চারণভূমিতে পরিণত করেছিল। সেগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য জোর চেষ্টার অংশ হিসেবে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট।

তিনি বলেন, আওয়ামী লীগ দেশের তরুণ সমাজের হাতে বল ও ব্যাট না দিয়ে তাদের হাতে মাদক তুলে দিয়েছিল। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও মাদকের অভায়ারণ্যে পরিণত করেছিল। যুবসমাজকে তারা ধব্বংসের দ্বারপ্রান্তে নিয়েছিল। ১৭ বছরের জঞ্জাল সরিয়ে দিতে হবে। ছাত্র ও যুবসমাজকে খেলাধুলার দিকে ধাবিত করে সুন্দর খেলা উপহার দিয়ে মাদক মুক্ত সিলেট শহর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩টায় অনুষ্ঠিতব্য জিয়া ক্রিকেট টুর্নামেন্ট সফল করার লক্ষ্যে নগরীর বিভিন্নস্থানে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট প্রচার উপকমিটির উদ্যোগে প্রচারপত্র বিলিন কার্যক্রমের উদ্বোধন কালে শহীদ এটিএম তুরাব চত্বরে (সাবেক কোর্ট পয়েন্ট) প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, টুর্নামেন্টে জাতীয় দলের খেলোয়াড়রা অংশ নিবেন। টুর্নামেন্টের মাধ্যমে যুবসমাজ তাদের মেধা ও মননকে কাজে লাগিয়ে ধব্বংস হয়ে যাওয়া ক্রিকেটের মূল স্রোতকে ফিরিয়ে আনবে। তারেক রহমান খেলাধুলার অগ্রাধিকার দেন। তিনি যুবসমাজকে খেলাধুলার দিকে ধাবিত করার ইঙ্গিত দিয়েছেন। খেলার মাধ্যমে বিভেদ হওয়া জাতিকে এক করা সম্ভব। কোন দেশের কৃষ্টি ও কালচার খেলার মাধ্যমে ফিরিয়ে আনা সম্ভব হয়। আমরাও আয়োজিত এই ক্রিকেটের মাধ্যমে সিলেটের ঐতিহ্য দেশ ও বিদেশের মানুষের কাছে তুলে ধরতে চায়।

জিয়া ক্রিকেট টুর্নামেন্ট প্রচার উপকমিটির আহবায়ক জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন এবং মিডিয়া উপকমিটির সদস্য সচিব মো. নুরুল ইসলামের যৌথ পরিচালনায় আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি তোফায়েল হোসেন বেলাল, মাসুম রাজ্জাক রুমেল, সাহেদ আহমদ চমন, ময়নুল ইসলাম, মামুন আহমদ মিন্টু, মাহিন আজাদ খোকন, সৈয়দ আমিন আহমদ, এডভোকেট শাহজান সিদ্দিকী, নজরুল ইসলাম, আব্দুস সালাম লয়লু, মিজানুর রহমান নেছার, মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, ইসহাক আহমদ, কামরান আহমদ হেলাল, পারভেজ খান জুয়েল, খালেদ আহমদ, জিয়াউর রহমান সুমন, জাহিদ আহমদ, আনোয়ার হোসেন রাজু, এম এ সালাম, জলিল আহমদ, মসরুর রাসেল, লিটন আহমদ, পারভেজ আহমদ, মোস্তাক আহমদ, রুম্মান আহমদ রাজু, এডভোকেট কামরুল আমিন, মোস্তাক আহমদ প্রমুখ

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain