শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

বাংলাদেশ কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক সমিতির সভাপতি হলেন সিলেটের আলীমুল এহছান

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১১১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: বাংলাদেশের কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘এগ্রিকালচারাল মেশিনারি ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন বাংলাদেশ (অগগঅই)’ এর দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ভার্চুয়ালীভাবে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বার্ষিক রিপোর্ট পেশ ও অন্যান্য সাংগঠনিক আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ২০২৪-২৬ সালের দুই বছর মেয়াদী নতুন কমিটি গঠন ও অনুমোদন করা হয়।

কমিটির সভাপতি হিসাবে আবারো দায়িত্ব পেয়েছেন সিলেটের আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আলীমুল এহছান চৌধুরী।

কমিটির জেনারেল সেক্রেটারি হিসাবে জনতা ইঞ্জিনিয়ারিং এর স্বত্বাধিকারী মোঃ ওলী উল্লাহকে পুণরায় দায়িত্ব প্রদান করা হয়। এছাড়া সহ-সভাপতি হিসেবে জিএসএম ইঞ্জিনিয়ারিং এর স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার সাইফুল আলম ও এগ্রো মেশিনারী ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শেখসাদীকে কোষাধ্যক্ষ হিসাবে মনোনীত করা হয়।

বাংলাদেশের কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক প্রতিষ্ঠানসমূহের স্বার্থ রক্ষায় এই কমিটি অগ্রনী ভুমিকা পালন করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন পুনরায় দায়িত্বপ্রাপ্ত সভাপতি আলীমুল এহছান চৌধুরী।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain