শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

বৃহত্তর হোয়ারাপাড়া বৌদ্ধ কল্যাণ সমিতি-চট্টগ্রাম মহানগর এর প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১১১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: বৃহত্তর হোয়ারাপাড়া বৌদ্ধ কল্যাণ সমিতি- চট্টগ্রাম মহানগর এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন গত ২৫ ডিসেম্বর , নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ডা. অনিল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক লায়ন উজ্জল কান্তি বড়ুয়ার সঞ্চালনয় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা সুকুমার বড়ুয়া, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশনের সভাপতি অঞ্চল কুমার তালুকদার, বিশেষ অতিথি ছিলেন পৃষ্ঠপোষক অনিমেষ তালুকদার, স্থপতি বিশ্বজিৎ বড়ুয়া, স্বাগত ভাষন প্রদান করেন প্রফেসর ড. সুব্রত বরণ বড়ুয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র লাল বড়ুয়া, সুখেন্দু বিকাশ বড়ুয়া, বিপ্লব বড়ুয়া বটু, অমলেন্দু বিকাশ বড়ুয়া, অমল কান্তি বড়ুয়া, দিলীপ কুমার বড়ুয়া, অলক বড়ুয়া, অবিনাশ বড়ুয়া, প্রকৌশলী সুমন বড়ুয়া, মৃদুল বড়ুয়া, স্মরণ বড়ুয়া, সৌমেন বড়ুয়া ডিম্পল, সুমন বড়ুয়া আবু, বীর উত্তম বড়ুয়া, সুমন বড়ুয়া প্রয়াস, নয়ন বড়ুয়া, রনি বড়ুয়া। এছাড়া বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং ডা. অনিল কান্তি বড়ুয়াকে সভাপতি, অবিনাশ বড়ুয়াকে সাধারণ সম্পাদক এবং অমলেন্দু বিকাশ বড়ুয়াকে অর্থ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ২০২৫-২৬ ঘোষনা করেন প্রধান উপদেষ্টা সুকুমার বড়ুয়া। অনুষ্ঠান শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়িত করা হয়।।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain