শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

আনোয়ার ফাউন্ডেশন ইউকের জালালপুরে শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১১৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা তাজুরুল ইসলাম তাজুল বলেছেন, শীতকাল দরিদ্র, অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য ভীষণ কষ্টের। খাবারের চেয়েও তাদের শীত নিবারণ অতীব প্রয়োজন হয়ে পড়ে। শৈত্যপ্রবাহের কষ্ট থেকে রক্ষা পাওয়ার ন্যূনতম ব্যবস্থাপনাও তাদের থাকে না। ফলে অসহায় ও হতদরিদ্রদের কষ্ট কেবল বেড়েই যায়। শীতজনিত কারণে ছড়িয়ে পড়ছে নানা অসুখবিসুখ। বৃদ্ধ ও শিশুদের মধ্যে জ্বর, শ্বাসকষ্ট, সর্দি, কোল্ড ডায়রিয়াসহ বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ে। ফুটপাত এবং খোলা আকাশের নিচে বসবাসকারীদের কষ্টের সীমা থাকে না। তাই শীতার্ত হতদরিদ্র মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী ব্যক্তিদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করা ও তাদের পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র বিতরণ করে তাদের পাশে এসে দাঁড়ানো ঈমানি দায়িত্ব।
তিনি সোমবার (৩০ ডিসেম্বর) আনোয়ার ফাউন্ডেশন ইউকের উদ্যোগে দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের সদরপুর গ্রামে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
আনোয়ার ফাউন্ডেশন ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সমাজ সেবক আনোয়ার মিয়ার সভাপতিত্বে ও জালালপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি সৈয়দ আলাল মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার, আনোয়ার ফাউন্ডেশন ইউকের বাংলাদেশ প্রতিনিধি লিমন আহমদ, জেলা ছাত্রদল নেতা মেহেদী হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বী আব্দুর নূর, আব্দুল্লাহ, নূর উদ্দিন, আব্দুল মুকিত, আব্দুল জব্বার, ইলিয়াস হোসেন, আজির উদ্দিন, আব্দুস সাত্তার, সুমন আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain