শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

গত ১৭ বছরে আ.লীগ দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে: কয়েস লোদী

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১১১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, আমাদের দেশ থেকে অনেক মানুষ বিদেশে পাড়ি জমান। তাদের দক্ষভাবে পাঠাতে পারলে আরও বেশি বৈদেশিক মুদ্রা আনা সম্ভব। আওয়ামী লীগ গত ১৭ বছরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতেই হবে। অতিদ্রুত নির্বাচন করে একটি রাজনৈতিক সরকার গঠন করলে পর্যাক্রমে সকল সমস্যার সমাধান হবে। জাতিকে মেধাশূন্য করতে শিক্ষাঙ্গনে সন্ত্রাস, শিক্ষার পরিবেশ নষ্ট ও নৈরাজ্যসহ এমন কোনো অপকর্ম নেই যে আওয়ামী লীগ করেনি। তাদের কারণে মেধাবীরা বিদেশমুখী হয়েছে। শিক্ষার উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনতে ও মেধাবী জাতি গড়তে সবাইকে একসাথে কাজ করতে হবে।
সোমবার (৩০ ডিসেম্বর) সিলেট নগরীর চৌকিদেখীস্থ শাহপরান প্রি-ক্যাডেট একাডেমী ক্যাম্পাসে একাডেমী আয়োজিত অনুসন্ধানী মেধাবৃত্তি, বার্ষিকী ফলাফল ও ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
শাহপরান প্রি-ক্যাডেট একাডেমী পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবিদ হুমায়ুন আহমদ মাসুকের সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা মাহমুদা আক্তার জলি’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাডেমীর অধ্যক্ষ আশুতোষ দাস, উপাধ্যক্ষ শৈলেন্দ্র চন্দ দাস। শুরুতে পবিত্র কোর আন তেলাওয়াত করেন আবির ও গীতাপাঠ করেন তিথি আচার্য্য। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain