শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

সিলেটে সীমান্তে আবারও বিপুল পরিমান চোরাই পণ্য জব্দ

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১১৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে আবারও বিপুল পরিমান চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। সোমবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে সিলেট সেক্টরের ৪৮ ব্যাটালিয়ন বিজিবি।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৯ ও ৩০ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের ৪৮ ব্যাটালিয়ন বিজিবির আওতাধীন সিলেট এবং সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, নোয়াকোট, কালাসাদেক, লবিয়া, সংগ্রাম, প্রতাপপুর, কালাইরাগ, বিছনাকান্দি, সোনারহাট, দমদমিয়া, তামাবিল এবং পান্থুমাই বিওপি অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় চিনি, বিস্কুট, চকলেট, মেহেদি, অলিভ ওয়েল, বডি লোশন, শ্যাম্পু, বিভিন্ন প্রকার ক্রিম, সাবান, গরুর মাংস, গরু, মহিষ, শীতের কম্বল, বিড়ি, বিয়ার, মদ জব্দ করা হয়।

এসময় বাংলাদেশ থেকে পাচারকালে বিপুল পরিমান রসুন, শিং মাছ এবং চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রলি জব্দ হয়। জব্দকৃত সকল পণ্যের মূল্য প্রায় ৬৯ লাখ ৯৯ হাজার ১১০ টাকা।

 

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain