শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

সিলেট গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় নাগরিক আটক

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১১০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সীমান্ত অতিক্রম করে বাংলাদশে অনুপ্রবেশের অভিযোগে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত রোববার (২৯ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার জাফলংয়ের নতুন সংগ্রাম পুঞ্জি নামক এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ভারতীয় নাগরিক ভারতের শিলংয়ের পানিয়াসাল থানার লাপালং গ্রামের জুবেন সুটিংয়ের ছেলে ডাব্বর লাং (২৬)।

বিজিবি সূত্রে জানা গেছে, রবিবার রাতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) এর অধীনস্থ সংগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৭২/৬-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুন সংগ্রাম পুঞ্জি নামক স্থানে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে ডাব্বর লাং। এ সময় স্থানীয় জনসাধারণের সহায়তায় বিওপির টহলদল তাকে আটক করে।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, আটক ভারতীয় নাগরিকের নিকট হতে ভারতীয় মেডিসিন অ্যাডানক ২৫গ্রাম পাউডার উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটক ভারতীয় নাগরিককে মেডিসিনসহ গোয়াইনঘাট থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain