শিরোনাম :
শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী

দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপপরিচালক মো. নুরুল ইসলাম বলেছেন, ভালো শিক্ষা অর্জন করলে ভালো মানুষ হওয়া যায়। শিক্ষার কোন বিকল্প নেই, শিক্ষা ছাড়া কোন জাতি এগিয়ে যেতে পারে না। তাই তোমাদের ভালো করে শিক্ষা অর্জন করতে হবে। নতুন বইয়ের যত্ন নিতে হবে। এই বইয়ের শিক্ষা নিয়ে তোমাদের ভবিষ্যত উজ্জ্বল করে নিজেকে গড়ে তুলতে হবে। শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। শিক্ষার্থীরা পড়াশোনাকে খেলাধুলার মত আনন্দের সাথে গ্রহণ করতে পারে সেরকম উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে শিক্ষক ও অভিভাবকদের মনোযোগী হওয়ার তাগিদ দেন তিনি। তিনি বলেন, নতুন বই বিতরণ শিশুদের কাছে অত্যন্ত আনন্দের, কারণ এই বইয়ের মাধ্যমে আমাদের কোমলমতি শিশুরা বছরের প্রথম দিন থেকে নতুন বই পড়ার সুযোগ পায়।
বুধবার (১ জানুয়ারি) সকালে নগরীর বন্দরবাজারস্থ দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেগুপ্তা কানিছ আক্তার এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রীতা রানী তালুকদারের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ, সিলেট সদর উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল জলিল তালুকদার। বই বিতরণকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৌসুমী মহারত্ন, শিপ্রা রানী নাথ, লাকী রানী দে, স্বর্ণালী দাস, তৃপ্তি রানী দাস, বিপ্লব মোদক, বিভা মজুমদার, সুদীপ্তা দত্ত চৌধুরী। এছাড়াও এসময় শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain