শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

নাজাতুল উম্মা একাডেমিতে বই বিতরণ অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট নগরীর ৪২নং ওয়ার্ডের শ্রীরামপুরে অবস্থিত নাজাতুল উম্মাহ একাডেমিতে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১লা জানুয়ারি) সকাল ১০টার সময় নাজাতুল উম্মা একাডেমির হলরুমে এই বই বিতরণ অনুষ্ঠিত হয়। শিক্ষক জাবেদ হোসাইন আবিদ এর সভাপতিত্বে ও হাফিজ মাওলানা গোলাম রাব্বানী শামীম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজাতুল উম্মা একাডেমির প্রতিষ্টাতা ও চ্যারিটি সংগঠন হ্যাল্পিং হ্যান্ডস ডট ইউকে এর চেয়ারম্যান আব্দুল মজিদ ফটিক। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হ্যাল্পিং হ্যান্ডস ডট ইউকে এর সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ, বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ শামিম সিদ্দিকী, নাজাতুল উম্মা একাডেমির কোষাধ্যক্ষ আলতাফুর রহমান টিপু, বিশিষ্ট সমাজসেবী গিয়াসউদ্দিন নানু মিয়া, আব্দুস শহিদ কলা মিয়া, শিব্বির আহমদ সাবের, আব্দুল কাইয়ুম, শিক্ষকবৃন্দের মধ্যে মাওলানা যোবায়ের আহমদ, হাফেজ নুরুল ইসলাম, সায়েফ আহমদ, মাহি আহমদ প্রমুখ। এ সময় নাজাতুল উম্মা একাডেমির ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নাজাতুল উম্মা একাডেমির প্রতিষ্টাতা ও চ্যারিটি সংগঠন হ্যাল্পিং হ্যান্ডস ডট ইউকে এর চেয়ারম্যান আব্দুল মজিদ ফটিক বলেন, প্রাথমিক শিক্ষা ও নুরানী শিক্ষার উপর গুরুত্ব দিয়ে নাজাতুল উম্মা একাডেমির যাত্রা শুরু হয়েছে। আধুনিক শিক্ষার সাথে ইসলামী শিক্ষার সমন্বয়ে এই প্রতিষ্টানটি প্রাথমিকভাবে ৫ম শ্রেণি পর্যন্ত থাকবে, পরবর্তীতে আরও পরিসর বৃদ্ধি করা হবে। নাজাতুল উম্মা একাডেমি আন্তর্জাতিক মানের ন্যায় শিক্ষা প্রতিষ্টান হিসেবে গড়ে তুলতে চাই।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain