শিরোনাম :
শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে-এমদাদ হোসেন চৌধুরী

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেছেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নগরীর ওয়ার্ডে ওয়ার্ডে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। বিগত ২০২৩ সালের ১৩জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির কাছে এই ৩১দফা উপস্থাপন করেন। সাম্য, মানবিক ও সমৃদ্ধিময় বাংলাদেশ গড়তে ৩১দফা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হলে ৩১দফা’র আলোকে সংস্কারসহ রাষ্ট্র পরিচালনা করবে। তিনি সোমবার (৬জানুয়ারী) বিকাল ৪টার সময় নগরীর ১১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ৩১দফার লিফলেট বিতরণের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন।
১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও মহানগর বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শেখ মোঃ কবির আহমদ এর সভাপতিত্বে ও ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির সহ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ তায়েফ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম জালালি পংকী। লিফলেট বিতরণের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ১১নং ওয়াড বিএনপির সাংগঠনিক সম্পাদক মিনহাজুর রহমান রাসেল। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জমান খসরু, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অর্জুন ঘোষ, মহানগর বিএনপির প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সেলিম আহমদ মাহমুদ, মহানগর বিএনপির সদস্য মন্তাজ মিয়া, ১১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি শেখ মোঃ জয়নাল আহমদ, সহ সভাপতি মোজাহিদ খান গুলসান, জামাল উদ্দিন, সাজিদ আহমদ চৌধুরী, আবুল খান, আমিনুর রহমান রুবেল, জেলা কৃষকদলের আহবায়ক কমিটির সদস্য হুমায়ুন আহমদ, মহানগর যুবদলের সহ সভাপতি মালেক আহমদ, মহানগর কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ রায়হান আহমদ, ওয়ার্ড বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক ফখরুল ইসলাম, সহ যুববিষয়ক সম্পাদক অজয় দাস, মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক হোসেনুর রহমান রিজভী, ক্রীড়া সম্পাদক মির্জা শাহরিয়ার জালালী কাইজার, ওয়ার্ড বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক কাউছার আহমদ শিশু, মহানগর যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক কয়েছ আহমদ, সহ কৃষি বিষয়ক সম্পাদক ফয়সল আহমদ, মহানগর ছাত্রদলের আব্দুস সাকিব সায়েম, মহানগর যুবদল নেতা সুমন আহমদ, ওয়ার্ড বিএনপি নেতা কিবরিয়া আহমদ, খোকন আহমদ, আপু আহমদ, পলাশ আহমদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain