শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

কওমী মাদরাসা ঐক্য পরিষদের সমাবেশ-বিক্ষোভ মিছিল

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৩১৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: গত ১৭ ডিসেম্বর দিবাগত রাতে ইজতেমা মাঠে পেন্ডাল নির্মানে কর্মরত ঘুমন্ত নিরীহ তাবলীগ সাথীদের উপর হামলা-তিনজন মুসল্লী হত্যায় জড়িত খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে দেশব্যাপী বিক্ষোভ দিবসের অংশ হিসেবে সিলেটে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) বাদ জুম্মা সিলেট মহানগর কওমী মাদরাসা ঐক্য পরিষদের ডাকে বাদ জুম্মা কোর্টপয়েন্টে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন-ইজতেমা মাঠের হত্যাকাণ্ড জড়িত খুনিরা এখনো ঘুরে বেড়াচ্ছে-সিলেট থেকেও অনেক সাদপন্থীরা খুন ও হামলায় অংশ নিয়েছে। অবিলম্বে এদের গ্রেফতার করতে হবে-প্রতি মসজিদে খুনিদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
পরিষদের সমন্বয়ক মাওলানা সৈয়দ শামীম আহমদের সভাপতিত্বে ও মুফতি রশিদ আহমদ ও মাওলানা নেয়ামাতুল্লাহ খাসদবিরি এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, বর্ষীয়ান আলেম মাওলানা মুশতাক আহমদ খান, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, প্রখ্যাত আইনজীবী মুহাম্মদ আলী, মাওলানা শাহ মমশাদ আহমদ, পরিষদের অন্যতম সমন্বয়ক মাওলানা ক্বারী রফিকুল ইসলাম মুশতাক, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহমুদুল হাসান, আবুতুরাব মসজিদের ইমাম, সুবাহানীঘাট জামেয়া মাহমুদিয়ার মুহাদ্দিস মাওলানা বেলাল আহমদ, কাজির বাজার জামেয়ার আল-হাবীব ছাত্র সংসদের জি এস আখতার আহমদ,ছাত্রনেতা মুকাব্বির হুসেইন প্রমুখ।
সমাবেশ শেষে নগরীর কোর্ট পয়েন্ট থেকে বিশাল বিক্ষোভ মিছিলটি শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আম্বখানা পয়েন্টে গিয়ে শেষ হয়। মিছিল শেষে এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন-মাওলানা শাহ মমশাদ আহমদ। মুনাজাত পরিচালনা করেন-হাফেজ মাওলানা শামীম আহমদ। বিজ্ঞপ্তি

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain