শিরোনাম :
শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী

সিলেট মহানগর জালালাবাদ থানা জামায়াতের শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জামায়াত আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আর্তমানবতার কল্যাণে কাজ করে। জামায়াত শুধু ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করেনা। জামায়াত ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে তাদের অধিকার ফিরিয়ে দিতে চায়। যে কোন দুর্যোগে মানবতার পাশে দাঁড়ায়। দেশে শীতের প্রকোপ বেড়ে চলেছে। এতে হতদরিদ্র সুবিধাবঞ্চিত মানুষের দুর্ভোগ বেড়ে চলেছে। এমন পরিস্থিতিতে জামায়াত ধর্ম-বর্ণ নির্বিশেষে অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। আর এটাই ইসলামের সুমহান শিক্ষা।

তিনি গত সোমবার সন্ধ্যায় নগরীর তেমুখী এলাকায় সিলেট মহানগরীর জালালাবাদ থানা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত শীতবস্ত্র উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। থানা আমীর মাওলানা আলাউদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটানী মাওলানা জুনায়েদ আল হাবিবের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সহ-সভাপতি শায়খ আব্দুস সালাম আল মাদানী।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর ৩৯নং ওয়ার্ড জামায়তের সভাপতি ফয়ছল আহমদ, ৩৮নং ওয়ার্ড সভাপতি দুলাল আহমদ, জামায়াত নেতা মাওলানা উসমান ও সমাজসেবী গুলজার আহমদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain