শিরোনাম :
শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী

গোয়াইনঘাটে পিঠা উৎসব ও বইমেলার উদ্বোধন

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধিঃ- “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই শ্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে সিলেটের গোয়াইনঘাটে পিঠা উৎসব, বইমেলা ও জুলাই ৩৬ চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে বিয়াম ল্যাবরেটরী স্কুল মাঠে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. সাইদুল ইসলাম।
উপজেলা পরিষদের সিএ লুৎফুর উদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার রায়হান পারভেজ রনি, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উত্তম কুমার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাধন কান্তি সরকার, সহকারী শিক্ষা অফিসার আশরাফুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে পিঠা উৎসব, বইমেলা ও জুলাই ৩৬ চিত্র প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এরপর দুপুর ১২টায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে আন্তঃস্কুল বিতর্ক এবং আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain