শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

বন্ধুমহল রক্তদান ও মানবকল্যাণ সোসাইটির উদ্যোগে সিলেটে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: বন্ধুমহল রক্তদান ও মানবকল্যাণ সোসাইটির উদ্যোগে আয়োজিত ৩০ তম বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন গত ১৭ জানুয়ারি সিলেট মহানগরীর সুবিদবাজারস্থ মিতালী কমপ্লেক্স প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইনফো বাংলা সিলেট ব্যুরো প্রধান, মানবতার ফেরিওয়ালা সাংবাদিক উৎফল বড়ুয়া।

উক্ত মানবিক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বন্ধুমহল রক্তদান ও মানবকল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা রুমান আহমেদ। ফ্রি ক্যাম্পেইন পরিচালনা করেন সোসাইটির সিনিয়র সহ সভাপতি নুর আমিন রনি, সহ সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ, সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক আকরাম খান বাপ্পি,দপ্তর সম্পাদক শুয়েব আহমেদ,ধর্ম বিষয়ক সম্পাদক ইয়াসিন আহমেদ, সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠন এর প্রতিষ্ঠাতা তারেক আহমদ, একতা ব্লাড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মোছাৎ.কবিতা,দপ্তর সম্পাদক ফয়েজ আহমেদ এছাড়া ও আরো অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

“পাবো অপরিসীম সন্মান,করিলে সেচ্ছায় রক্তদান” এই স্লোগানকে সামনে রেখে হাঁটি হাঁটি পা পা করে মানবিক কার্যক্রম নিয়ে এগিয়ে যাচ্ছে বন্ধুমহল রক্তদান ও মানবকল্যাণ সোসাইটি বাংলাদেশ। শুধু তাই নয় উক্ত মানবিক সংগঠন দেশের বিভিন্ন দূর্যোগময় মুহুর্তে গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে থাকা অসচ্ছল শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ সহ বিভিন্ন মানবিক, সামাজিক কার্যক্রমে অবদান রেখে চলেছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain