শিরোনাম :
শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী

সিলেট মহানগর ২৬নং ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে জামায়াত

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, বিপদ-আপদ মুসিবত আল্লাহর তরফ থেকে পরীক্ষাস্বরুপ। তাই সকল অবস্থায় সবুর করা মুমিনদের কর্তব্য। নগরীর চাদনীঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান ও ২ টি বাসা পুড়ে ছাই হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলো বিশাল ক্ষতির সম্মূখীন হয়েছে। তাদের দ্বারা এই ক্ষতি কাঠিয়ে উঠা কঠিন। জামায়াত মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। তাই যে কোন বিপদ মুসিবতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়। এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছুটা হলেও শান্তনা খুঁজে পায়।

তিনি বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সরকারী সহায়তার পাশাপাশি ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা প্রয়োজন। জামায়াত সাধ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে।

তিনি রোববার সিলেট নগরীর দক্ষিণ সুরমা থানার ২৬নং ওয়ার্ডের চাদনীঘাট সংলগ্ন ঝালোপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১১ টি দোকান ও ২ পরিবারকে সহমর্মিতা ও নগদ আর্থিক সহায়তা প্রদানকালে উপরোক্ত কথা বলেন। এর আগে তিনি ক্ষতিগ্রস্ত দোকান বাসাগুলো পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সহমর্মিতা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা জামায়াতের আমীর মাওলানা মুজিবুর রহমান, সেক্রেটারী মাওলানা ফয়জুল ইসলাম জায়গীরদার, ২৬নং ওয়ার্ড সভাপতি এস এম মুসা, সেক্রেটারী আব্দুস সোবহান, ঝালোপাড়া ইউনিট সভাপতি মাতাব আহমদ, ভার্থখলা পশ্চিম ইউনিটের সভাপতি জামিল আহমদ, ভার্থখলা পূর্ব ইউনিট সভাপতি আব্দুল মালেক মুন্না, কদমতলী উত্তর ইউনিট সভাপতি আকরাম হোসেন, ঝালোপাড়া ইউনিটের সেক্রেটারী মাসুম আহমদ, ব্যবয়াসী ইউনিট সেক্রেটারী ইমরান আহমদ, ভার্থখলা পূর্ব ইউনিটের সেক্রেটারী এখলাছুর রহমান সুমন। এছাড়াও এসময় বিশিষ্ট পার্টস ব্যবসায়ী আনহার রশীদ চৌধুরী, এমাদ আহমদ, সাহাব উদ্দিন ও মকবুল হোসেনসহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain