শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

সার্বিক পরিস্থিতি নিয়ে বিভাগীয় কমিশনার ও ডিআইজির সাথে সেলিমের মতবিনিময়

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: শাহী ঈদগাহসহ সিলেটের সার্বিক পরিস্থিতি নিয়ে সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী ও সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমানের সাথে বুধবার পৃথক পৃথক ভাবে মতবিনিময় সভায় মিলিত হন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক ও ভাইস প্রেসিডেন্ট এবং কবি নজরুল একাডেমীর সাবেক সভাপতি বদরুজ্জামান সেলিম।
এসময় তিনি সিলেটের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং বৃহত্তর শাহী ঈদগাহ মিলিত হয়ে শাহী ঈদগাহ খেলার মাঠের পূর্বের নামের ফলক বসানোর বিষয়টি অবগত করেন।
এসময় উপস্থিত ছিলেন নূরজাহান মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, বৃহত্তর শাহী ঈদগাহ সমিতি ইউকের সভাপতি শাহরিয়ার সিদ্দিকী মান্না, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, শাহ্ সাইদুর রহমান হিরু, যুক্তরাজ্য প্রবাসী রাসেল আহমদ, জুনেদ খান, জুবের আহমদ, আবু কাওছার চৌধুরী, জিয়া উদ্দিন চৌধুরী লিটন, সাজ্জাদ আহমদ, রাজন আহমদ, আনোয়ার হোসেন, শিপন, মিল্লাত, শামসুজ্জামান শওকত, ইকবাল সরকার, ছিদ্দেক আহমদ, মুরাদ আহমদ, গোলাম কিবরিয়া চৌধুরী কিরণ, শাহ মিজানুর রহমান মিজান প্রমুখ।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain