শিরোনাম :
শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী

সিলেটে আর্য্যশ্রাবক বনভান্তের ১০৬ তম জন্মবার্ষিকী ও বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: বাংলাদেশে বৌদ্ধ ধর্মের প্রচার-প্রসার ও মানবজাতির কল্যাণকামী দেব-মানব পূজ্য আর্য্যশ্রাবক সাধনানন্দ মহাস্থবির বনভান্তের ১০৬ তম জন্মবার্ষিকীর পুণ্যস্মৃতি স্মরণে সিলেটে বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা অনুষ্ঠান মঙ্গলবার ২১ জানুয়ারি, যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল এর প্রতিষ্ঠাতা সভাপতি উৎফল বড়ুয়ার সিলেট মহানগরীর শেখঘাটস্থ বাসায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংঘ প্রধান হিসাবে উপস্থিত থেকে সমবেত প্রার্থনা পরিচালনা করেন কুমিল্লা মৈত্রী বন বিহারের অধ্যক্ষ ভদন্ত নন্দসার থের, প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মৈত্রী বন বিহারের অন্তেবাসী ভদন্ত বিনয়দর্শী থের, প্রধান সদ্ধর্মদেশক ছিলেন রাঙ্গামাটি নানিয়ারচর মংখোলা পূর্বরাম বন বিহারের অধ্যক্ষ ভদন্ত করুনানন্দ থের, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে রাঙ্গামাটি রাজবন বিহারের অন্তেবাসী ভদন্ত স্মৃতিসার ভিক্ষু, ভদন্ত মুক্ত ভিক্ষু, ভদন্ত আনন্দযোগ ভিক্ষু। পঞ্চশীল প্রার্থনা করেন সীমান্ত বড়ুয়া জয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল এর উপদেষ্টা বরনময় চাকমা, উপদেষ্টা অধ্যাপক বরন চৌধুরী, সহ সাংস্কৃতিক সম্পাদক লুনা বড়ুয়া, শেলু বড়ুয়া ও সেতু বড়ুয়া মুক্তা প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain