শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

সিলেট ব্যাডমিন্টন একাডেমির নতুন জার্সি উন্মোচন

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহমেদ বলেছেন, খেলাধুলা যুবসমাজকে শৃঙ্খলাবদ্ধ, স্বাস্থ্যসম্মত এবং দায়িত্বশীল করে তোলে। আমি মনে করি, জাতীয় ব্যাডমিন্টন কোচ শিব্বির আহমদের এই একাডেমি থেকে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে, যারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য গৌরব বয়ে আনবে। তিনি বলেন, নতুন জার্সি শুধুমাত্র একটি পোশাক নয়; এটি ঐক্য, উদ্দীপনা ও সাফল্যের প্রতীক। আজকের এই জার্সি বিতরণ একাডেমির খেলোয়াড়দের মধ্যে আরও উদ্যম ও একতাবদ্ধতা আনবে। আমি একাডেমির সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।
তিনি বুধবার (২২ জানুয়ারি) রাতে নগরীর উপশহরস্থ আবুল মাল ক্রীড়া কমপ্লেক্সে আয়োাজিত সিলেট ব্যাডমিন্টন একাডেমির নতুন জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এক্স ব্যাডমিন্টন প্লেয়ার কমিটির সাধারণ সম্পাদক সভাপতি করেন লিয়াকত হোসেনের সভাপতিত্বে ও বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টন দলের কোচ শিব্বির আহমদের পরিচালনায় অতিথি হিসেবে সিলেট চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ হাসান ফেরদৌস, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, এক্স ব্যাডমিন্টন প্লেয়ার কমিটির সভাপতি লোকমান আহমদ, আল মদিনা ট্রাভেলসের সত্ত্বাধিকারী সুলতান খান, ফয়েজ হাসান, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ হোসেন। সিলেট ব্যাডমিন্টন একাডেমিকে নতুন জার্সি স্পন্সর করেন ইউএসএ প্রবাসী শামীম আহমদ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain