শিরোনাম :
শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী

গোয়াইনঘাটে নলজুরী ছাত্র পরিষদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি:: সিলেটের গোয়াইনঘাটের পূর্ব জাফলংয়ের শিক্ষাভিত্তিক অন্যতম সংগঠন নলজুরী ছাত্র পরিষদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী, নব নির্বাচিত পুলিশ সদস্য ও কোরআনে হাফেজদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার সকালে স্থানীয় নলজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে নলজুরী ছাত্র পরিষদের সভাপতি ইয়াছিন আহমেদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লোকমান মিয়ার পরিচালনায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তামাবিল শ্রমিক ট্রেড ইউনিয়নের সাবেক সভাপতি ও প্রবীণ মুরব্বি রফিকুল ইসলাম বাচ্চু, নলজুরী ইমদাদুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুস, সিলেট জেলা যুব দলের সহ সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, নলজুরী ছাত্র পরিষদের সাবেক সদস্য ছাত্তার আহমেদ প্রমুখ।
এ সময় বিশিষ্ট ব্যবসায়ী দুলাল আহমদ, নলজুরী অগ্রগামী যুব সংঘের সাংগঠনিক সম্পাদক হেলাল আহমদ, নলজুরী ছাত্র পরিষদের সহ-সভাপতি সাহেল আহমদ, সহ-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটির সদস্য মাহমুদুল হাসান রাজ, সহ সাংগঠনিক সম্পাদক বাদশা মিয়া, ক্রীড়া সম্পাদক আব্দুল মালেক, প্রচার সম্পাদক সুজন, কার্যকরী সদস্য পারভেজ, মাহফুজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে নলজুরী ছাত্র পরিষদের উদ্যোগে বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থী, নব নির্বাচিত পুলিশ সদস্য ও কোরআনে হাফেজদের সংবর্ধনা প্রদান হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain