শিরোনাম :
শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী

সিলেট কোর্ট পয়েন্টে শাহজালাল রহ: তাওহিদি কাফেলার সমাবেশ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শেখ মুজিবের ম্যুরাল অপসারনের লক্ষ্যে শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ জুম্মা বিক্ষোভ সমাবেশ শুকরানা সমাবেশে পরিণত হয়। কেননা তাওহিদি কাফেলার সমাবেশ সামনে রেখে জেলা প্রশাসক গতরাতে ম্যুরালে থাকা শেখ মুজিবের ছবি অপসারণ করেন।
তাওহিদি কাফেলার আহ্বায়ক মাওলানা মুশতাক আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন-দেরিতে হলেও জেলা প্রশাসকের বোধগম্য হয়েছে তিনি ম্যুরাল অপসারন করেছেন।
আমাদের আন্দোলন শুধু একটা ম্যুরালের বিরুদ্ধে নয়,মুর্তি-ভাস্কর্যে সংস্কৃতির বিরুদ্ধে। সিলেটের ভুমিতে কোন ধরনের ভাস্কর মেনে নেয়া হবেনা।
সমাবেশে বক্তারা সিলেট সেনানিবাসে শেখ মুজিবের একটা ভাস্কর্য কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে জানিয়ে বলেন-অতিদ্রুত অপসারণ করতে হবে অন্যথায় তাওহিদি কাফেলা কর্মসূচি গ্রহণে বাধ্য হবে।
তাওহিদি কাফেলার যুগ্ন-সদস্য সচিব মাওলানা নিয়ামত উল্লাহ খাসদবিরী ও মুফতি রশিদ আহমদের পরিচালনায়সমাবেশে বক্তব্য রাখেন-তাওহিদি কাফেলার উপদেষ্টা সিলেটের সাবেক মেয়ার আরিফুল হক চৌধুরী,বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালি, সিলেট মহানগর বি এন পির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদী,হযরত শাহজালাল রহ তাওহিদি কাফেলার সদস্য সচিব মাওলানা শাহ মমশাদ আহমদ,ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহমুদুল হাসান, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান,ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব,মহানগর কওমী মাদরাসা ঐক্য পরিষদের সমন্বয়ক মাওলানা সৈয়দ শামীম আহমদ,মাওলানা রফিকুল ইসলাম মুশতাক,আলহাবীব ছাত্র সংসদের জি এস আখতার আহমদ, ছাত্রনেতা খুবায়েব বিন জামীল,মুকাব্বির হুসেন, সিলেট মহানগর বিএনপির সহ- সভাপতি ছাদিকুর রহমান ছাদিক সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের অন্যতম নেতা সাবেক সিটি কাউন্সিলর আব্দুল কাদির সমছু সিলেট জেলা বিএনপির তাতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক জাতীয়তাবাদী শ্রমিকদল সিলেট বিভাগীয় সদস্য সানুর আহমদ সিলেট জেলা জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের সভাপতি সোয়েব আহমদ সাধারন সম্পাদক নুরুল ইসলাম চন্চল সিলেট মহানগর ব্যবসায়ী দলের সভাপতি শামীম আহমদ সাধারন সম্পাদক মিজানুর রহমান ভুইয়া বিএনপি নেতা শের ইসলাম আব্দুর রহিম জুয়েল আহমদ সেকু ইমন আহমদ মোহাম্মদ সুজন প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain