শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জালালাবাদ থানাধীন সকল পুজামন্ডপের প্রতিনিধিদের সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড: সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় জালালাবাদ ইউনিয়নের আলিনগর- পালপুর মাদ্রাসা মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী জৈনুদ্দিনের মতবিনিম্ন সভা সিলেট-তামাবিল সড়ক: পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩ সিলেটে হৃদয় হত্যা: নরসিংদী থেকে প্রধান ৩ আসামি গ্রেপ্তার সিলেট মহানগর ও জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মদিনা মার্কেটে আনন্দ মিছিল বড়লেখায় সড়কের সৌরবাতি দীর্ঘদিন ধরে অকেজো- ভোগান্তিতে পথচারী সিলেটে নাইট গার্ডের মরদেহ উদ্ধার, ১৩ শ্রমিক আটক মৌলভীবাজার সীমান্তে যে কারণে মোতায়েন১২ প্লাটুন বিজিবি মালনীছড়া চা বাগানে এসডিএম জগিং ক্লাবের আর্থিক সহায়তা

সিলেটে ড্রেন থেকে এক কিশোরের লাশ উদ্ধার

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেটে ড্রেন থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে সিলেট নগরীর ৩৮ নং ওয়ার্ডস্থ টুকেরবাজার তেমুখী পয়েন্টে এলাকায় সুন্দর আলী জামে মসজিদের সামনে সড়কের পাশের ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র জানায়, নিহতের বয়স আনুমানিক ১৫ থেকে ১৬ বছর। লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরীর কাজ চলছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে কিংবা তার নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আরোও জানা যায়, আজ সকালে স্থানীয় লোকজন ড্রেনের ভেতর একটি লাশ দেখতে পেয়ে পুলিশে ফোন দেন। খবর পেয়ে ঘটনাস্থলে জালালাবাদ থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

ঘটনাস্থল থেকে জালালাবাদ থানার এসআই আহসান উল্লাহ জানান, লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরীর কাজ চলছে। ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসামী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain