শিরোনাম :
পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ ৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত-মুহাম্মদ ফখরুল ইসলাম গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

জৈন্তাপুরে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন হাকিম চৌধুরী

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি:: সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নে মাস্টার রওশন ৭ম জিটি পিএল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল হাকিম চৌধুরী।
যুব নেতা ময়নুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মাহবুব আহমেদ, সাবেক চেয়ারম্যান আমিনুর রশিদ, সাবেক ইউপি সদস্য হাফিজ আবদুল মুছব্বির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজাহান, ৯ নং ওয়ার্ড সদস্য শরিফুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা রফিকুল ইসলাম, যুব নেতা বাদশা মিয়া, ছাত্রদল নেতা শেখ সাদেক, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নোমান আহমেদ, চিকনাগুল ইউনিয়ন ছাত্র দলের সভাপতি আদনান সাব্বির, চিকনাগুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য কবির আহমেদ, চিকনাগুল ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক রাজন আহমেদ রিমন, সিনিয়র সহ-সভাপতি ইমরান আহমেদ, রংধনু তরুণ সংঘের সভাপতি দেলোয়ার আহমেদ, ছাত্র নেতা আবু হুরায়রা, সাংবাদিক জাহিদুল ইসলাম, ছাত্রদল নেতা আরিফ আহমেদসহ অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়া বিভিন্ন স্থান থেকে আসা ক্রীড়া প্রেমীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain