শিরোনাম :
সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭,৮,৯,৩৭,৩৮ ও ৩৯নং ওয়ার্ডের তদারকি কমিটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭ ‘তদারকি কমিটি’ জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার সড়ক দুর্ঘটনা রোধে সিসিক প্রশাসকের সাথে নিসচা সিলেট মহানগরের মতবিনিময় সম্প্রীতির উৎসবে মানবিকতার ছোঁয়া, সিলেটে ৫০০ পরিবারের পাশে আজিজ খান সজিব টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট সাইক্লোনের ‘চিঠির কথা: গান-কবিতায়’ শীর্ষক সাহিত্য আসর অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া

সিলেট জৈন্তাপুরে ভ্রাম্যমান আদালতের যৌথ অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা আদায়

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৩০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় তাড়ুহাঁটি নামক স্থানে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় অত্র এলাকায় বিভিন্ন হোটেলে বন্যপ্রানী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ী আদালত পরিচালনা করা হয়। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বিভিন্ন হোটেলে নিষিদ্ধ অতিথি পাখি বিক্রি বিরুদ্ধে যৌথ অভিযানে আসে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী।

এ সময় যৌথ অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর ইনফেনট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের ক্যাপ্টেন ইফফাতুর রহমান আফ্রিদের নেতৃত্বে অভিযানে অংশ নেয় সেনাবাহিনীর টিম।

অভিযানে তাড়ুহাঁটি এলাকার বিভিন্ন রেস্টুরেন্টে নিষিদ্ধ অতিথি পাখি রান্না ও ফ্রোজেন করে রাখার প্রমান পায় ভ্রাম্যমাণ আদালত। পরে ২টি রেষ্টুরেন্টে ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। রেস্টুরেন্টের নাম হল- তানভীর রেস্টুরেন্ট ও চুয়াডাঙ্গা রেস্টুরেন্ট। পরে উক্ত এলাকার আরো ৯টি রেস্টুরেন্ট থেকে ৭৩টি বিভিন্ন প্রজাতির পাখি জব্দ করা হয়।

এ সময় অভিযানে আরো উপস্থিত ছিলেন- বন বিভাগের সিলেট রেন্জ কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ্ ও জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক সজল আহমেদ সহ পুলিশের টিম।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি ফারজানা আক্তার লাবনী বলেন, অভিযান পরবর্তী বাকী রেষ্টুরেন্ট মালিকদের এ ধরণের অবৈধ কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য কঠোর ভাবে সতর্ক করা হয়। পাশাপাশি অতিথি পাখি সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain