শিরোনাম :
শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী

রাষ্ট্র পরিচালনায় নির্বাচিত সরকারের বিকল্প নেই : মিজান চৌধুরী

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেছেন, আইন জনগণ হাতে তুলে নিতে পারে না, যারা এমন কাজ করেছে তাদের বিচার করতে হবে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই সরকার গঠিত হয়েছে। এ সরকার কে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্পভাবে দেখা যায়। সরকার সংস্কার নিয়ে ব্যস্ত, কিন্তু সংস্কারের জন্য নির্বাচিত সরকার প্রয়োজনীয়তা রয়েছে।
তিনি সোমবার (১০ ফেব্রুয়ারি) সিলেট ওসমানী বিমান বন্দরে সিলেট মহানগর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও জিসাস সিলেট মহানগরের সদস্য সুয়েব ফিরোজ মুন্না যুক্তরাজ্য থেকে দেশে ফিরলে সংর্ধনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ক কথাগুলো বলেন।
এসময় সভাপতির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, শেখ হাসিনার আহ্বানের কারণে বাংলাদেশে একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সরকারের উচিত হবে আজকে এই নৈরাজ্য সৃষ্টি যারা করছেন এবং যারা এই নৈরাজ্যের সঙ্গে জড়িত আছেন এদের থামানোর চেষ্টা করা। এদের থামাতে হবে। নইলে আমি মনে করি এটা দেশের জন্য অশনি সংকেত। এ অশনি সংকেত ও এই বিপর্যয় থেকে দেশকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে সরকারের।
মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুবের পরিচালনায় সংবর্ধীত অতিথির বক্তব্য রাখেন সুয়েব ফিরোজ মুন্না। আরো বক্তব্যে রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর যুবদলেল সিনিয়র যুগ্ম সহ-সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমদ, আব্দুস সালাম টিপু, ৭ নং ওয়ার্ড বিএনপি সংগঠনিক সম্পাদক নুরুল হক রাজু, খান মোহাম্মদ তৈপুর শেখ, শাফায়েত হোসেন সাজ্জাদ, মাহিদুল ইসলাম শাহীন, মোশাররফ হোসেন, মাসুম আহমেদ, বাবুল আহমেদ, মহিন আহমেদ, সুমন মজুমদার, মাসুম আহমদ, সৈয়দ রাজন আহমদ, শাহ আলম, নাসিম আহমদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain