শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন মদিনা মার্কেটের ঘটনা: তদন্তে নির্দোষ সজিব, রাব্বানী ও রাসেল-অপরাধে সম্পৃক্ততায় গিয়াস ও রিপনকে বহিষ্কার সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত মানুষের সেবা করেই মন জয় করতে চাই: এমপি সৈয়দ মো. ফয়সল কাদার ফাঁদে জাফলং সংযোগপথ, শিক্ষা ও জনজীবনে চরম দুর্ভোগ

সিলেটে ১ কোটি ৫৮ লক্ষাধিক টাকার চোরাচালান জব্দ করেছে বিজিবি

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি :: বাংলাদেশ বর্ডারগার্ড বিজিবি কর্তৃক নিয়মিত অভিযান হলেও প্রতিরোধ করা যাচ্ছে না সিলেটের বিভিন্ন সীমান্তের চোরাকারবারিদের। দুই দিনের ব্যবধানে সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকা গুলোতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানের মালামাল আটক করেছে বিজিবি । শুক্রবার দিবাগত রাতে সিলেট ও সুনামগঞ্জের বেশ কয়েকটি সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১ কোটি ৫৮ লক্ষ ৫০ হাজার ৫৫০ টাকার ভারতীয় পণ্য পণ্য আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে বিজিবি সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রেসবিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি র’ অধীনস্থ সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার তামাবিল, পান্থুমাই, প্রতাপপুর, সোনারহাট, ডিবিরহাওর, সংগ্রাম, বিছনাকান্দি, কালাসাদেক, কালাইরাগ, এবং পাথরকোয়ারী বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় শাড়ী, কমলা, গরু, মহিষ, বিস্কুট, চকলেট, কিসমিস, মেহেদী, জিলেট রেজার, সাবান, ট্যাং, শ্যাম্পু, ফুচকা, পোস্ত দানা, মদ, গাঁজা, বিয়ার, চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত পিকআপ এবং অবৈধভাবে পাথর উত্তোলন কাজে ব্যবহৃত নৌকা আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য-১ কোটি ৫৮ লক্ষ ৫০ হাজার ৫৫০ টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain