শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ডিএমপির নির্দেশনা

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সুশৃঙ্খলভাবে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের জন্য এবং বিড়ম্বনা এড়াতে কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান বুধবার (১৯ ফেব্রুয়ারি) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

গণবিজ্ঞপ্তিতে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) জনসাধারণ ও সব ধরনের যানবাহন চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক নির্দেশনাও দেওয়া হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পলাশী ক্রসিং থেকে ভাস্কর্য ক্রসিং ও জগন্নাথ হল ক্রসিং হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে যেতে হবে। বের হতে হবে রোমানা ক্রসিং হয়ে দোয়েল চত্বর দিয়ে। শহিদ মিনার এলাকায় যানজট ও শৃঙ্খলা বজায় রাখতে শাহবাগ ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং, চানখারপুল ক্রসিং, পলাশী ক্রসিং ও বকশীবাজার ক্রসিংয়ে যানচলাচল নিয়ন্ত্রণ (ডাইভারশন) থাকবে।

ডিএমপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের রুট ও ডাইভারশন পয়েন্টগুলো স্ক্রল আকারে প্রচারের জন্য গণমাধ্যমকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এছাড়া সবাইকে নির্ধারিত রুট অনুসরণের মাধ্যমে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain