শিরোনাম :
শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী

খিলগাঁওয়ের আগুন নিয়ন্ত্রণে

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটের পাশে একটি স-মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের চেষ্টায় রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের গ্যারেজে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খবর আসে খিলগাঁও তালতলা মার্কেটের পাশে আগুন লেগেছে। এ খবরে প্রথমে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ও পরে আরও একটি ইউনিট পাঠানো হয়েছে। এরপর আগুনের তীব্রতা বাড়ায় আরও ৫টি ইউনিট পাঠানো হয়। এই ৮ ইউনিটের চেষ্টাতেও আগুন নিয়ন্ত্রণে আসছে না। সবশেষ আরও ৩ ইউনিট যুক্ত করা হয়। এই ১১ ইউনিটের চেষ্টায় রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain