শিরোনাম :
পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ ৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত-মুহাম্মদ ফখরুল ইসলাম গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

ভাষা শহীদদের প্রতি দেওকলস ইউনিয়ন পরিষদের শ্রদ্ধাঞ্জলি

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ৭নং দেও কলস ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দেও কলস ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন ৭নং দেও কলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লায়েক আহমদ, ১নং ওয়ার্ডের সদস্য আমির আলী, ৫ নং ওয়ার্ডের সদস্য আঙ্গুর আলী ও ৬ নং ওয়ার্ডের সদস্য শামীম আহমদ।

এর আগে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে বিশ্বনাথ উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, থানা প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, বিশ্বনাথ সাংবদিক ইউনিয়ন, পরে সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain