শিরোনাম :
পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ ৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত-মুহাম্মদ ফখরুল ইসলাম গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

সিলেটে বেড়াতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের মৃত্যু

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সুনামগঞ্জে বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ইমন আহমদ (২৪) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৭টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের কুচাইয়ে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

এ ঘটনায় শাওন আহমদ নামের আরেক যুবক আহত হয়েছেন। নিহত ইমন আহমদ গোলাপগঞ্জ উপজেলার পৌর এলাকার নুরুপাড়া গ্রামের ইসলাম উদ্দিনের প্রথম পুত্র ও আহত শাওন আহমদ নুরুপাড়া গ্রামের সাদেক আহমদের পুত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে সুনামগঞ্জে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে কয়েজন বন্ধু কয়েকটি মোটসাইকেল নিয়ে যাত্রা করেন। যাওয়ার পথে সিলেট-জকিগঞ্জ সড়কে কুচাইয়ে আসামাত্র ইমন মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যায়। এসময় তার মোটরসাইকেলে থাকা শাওন আহমদও আহত হয়। তাৎক্ষণিক অপর বাইকে থাকা বন্ধুরা তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain