শিরোনাম :
পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ ৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত-মুহাম্মদ ফখরুল ইসলাম গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

জালালাবাদ গ্যাস কন্ট্রাকটর ওয়েলফেয়ার এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: জালালাবাদ গ্যাস কন্ট্রাকটর ওয়েলফেয়ার এসোসিয়েশনের ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ২০২২-২৩ইং ও ২০২৩-২৪ ইং বৎসরের কার্যকরী কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আগের কমিটি বিলুপ্ত করে নতুন এই কমিটি গঠন করা হয়। সিলেট নগরীর মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস ভবন প্রধান কার্যালয়ে গত ৬ ফেব্রুয়ারি এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির নেতৃবৃন্দ হলেন, আহবায়ক মো. আব্দুল মুকিত জাকারিয়া, সদস্য সচিব মোঃ সাহাব উদ্দিন, সদস্য জাকারিয়া আহমদ, মোঃ নিজাম উদ্দিন ও সলিল বরন দাশ। আহবায়ক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে পূর্নাঙ্গ ভোটার তালিকা প্রকাশ ও প্রধান কার্যালয়ের বিভিন্ন জটিলতা নিরসন এবং এসোসিয়েশনের আরো বিবিধ সমস্যা সমাধান করে একটি সুষ্ট নির্বাচন করার দায়িত্ব দেয়া হয়।
দায়িত্বপ্রাপ্তির পর আহবায়ক কমিটির প্রধান মো. আব্দুল মুকিত জাকারিয়া এসোসিয়েশনের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পরিচালনার জন্য সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। এছাড়া জালালাবাদ গ্যাস কন্ট্রাকটর ওয়েলফেয়ার এসোসিয়েশনের গঠনতন্ত্র ধারা নং ৫-ক অনুযায়ী একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে জাতি,ধর্ম ও বর্ণ নির্বিশেষে জনগণের সেবা করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain