শিরোনাম :
পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ ৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত-মুহাম্মদ ফখরুল ইসলাম গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণেরদোরগোড়ায় পৌঁছে দিতে হবে-শাকিল মোর্শেদ

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ বলেছেন, ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। বিগত ২০২৩ সালের ১৩জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির কাছে এই ৩১দফা উপস্থাপন করেন। সাম্য, মানবিক ও সমৃদ্ধিময় বাংলাদেশ গড়তে ৩১দফা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হলে ৩১দফা’র আলোকে সংস্কারসহ রাষ্ট্র পরিচালনা করবে।’
তিনি গত সোমবার ২৪ ফেব্রুয়ারী বিকালে গোয়াইনঘাট উপজেলার সদর, মধ্যে জাফলং ইউনিয়ন রাধানগর বাজার ও পূর্ব জাফলং ইউনিয়নের মামার বাজারে গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ৩১দফার লিফলেট বিতরণের পূর্বে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন।
লিফলেট বিতরণ ও পথা সভায় সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহমেদ হুমায়ুন জামাল ও পরিচালনা করেন সদস্য সচিব শাহাবুদ্দিন সিহাব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আলী মোঃ নুরুল হুদা দিপু সহ গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহ্বায়ক এবং সদস্য বৃন্দ। এছাড়াও উক্ত উপজেলার আওতাধীন সকল ইউনিয়নের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain