শিরোনাম :
শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী

এসএসসি ’৯১ সিলেট বিভাগীয় বন্ধুদের মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: জীবনের চলার পথে আমরা অনেক মানুষের সাথে পরিচিত হই। কেউ আসে, আবার কেউ চলে যায়। কিন্তু এমন অনেকেই আমাদের জীবনে এমনভাবে গেঁথে যায় তাদের বাদ দিয়ে নিজের অস্তিত্ব ভাবাই যায় না। আর তারা হলো আমাদের স্কুল/কলেজ জীবনের বন্ধু। গত মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় সিলেটের ঐতিহ্যবাহী হেরিটেজ রেষ্টুরেণ্টে এসএসসি ’৯১ সিলেট বিভাগীয় বন্ধুদের সৌজন্যে এক মিলন মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটিতে বন্ধুদের মধ‍্যে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী বন্ধু মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ রাজী, সেলিম সিদ্দিক, রোমান আহমদ চৌধুরী, তারেক আহমদ ছানু, আতিক খাঁন, দুদু মোহাম্মদ, উৎফল বড়ুয়া, সিআইডি রিপন কুমার দে, মাহবুব লস্কর, নাজমুন নাহার স্বপ্না, দিলরুবা চৌধুরী, এডভোকেট আবু তাহের, এডভোকেট সলমান আহমদ, এডভোকেট তাজুল ইসলাম, মঈন উদ্দিন(সভাপতি সিলেট জেলা প্রেসক্লাব), শাহ হান্নান, নুরুল আমিন, সালমান আহমদ, বিধু ভুষন দাস,মামুন আহমদ, ইশতিয়াক আহমদ সুহেল, মনোহর হুসেন রাজীব, কামরুজ্জামান মুরাদ, লাপাজ আল মাহমুদ,সরোওয়ার হুসেন সেলিম, বিজিত কুমার আচার্য, মোঃ মাহতাব উদ্দিন, সিমিন চৌধুরী, মাসুদ আহমদ, সিব্বির আহমদ, কয়েস আহমদ, আব্দুল জলিল ছালেক, আবুসালেহ মোঃ শওকতুল ইসলাম ও মোঃ ফয়ছল আহমদ প্রমুখ।

অনুষ্ঠানের এক পর্যায়ে দেশ-বিদেশে অবস্থানরত ‘৯১ বন্ধুদের মধ্যে বিশেষ বিশেষ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার জন‍্যে কয়েকজন বন্ধুদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ৯১ বন্ধুরা যৌথভাবে সংগীত পরিবেশন করেন এবং সিলেটের বরেণ্য শিল্পীদের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain