শিরোনাম :
শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী

পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয় সিলেটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট মেট্রোপলিন পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম পিপিএম সেবা বলেছেন, শিশুদের চিত্ত বিনোদনের জন্য যেমনি খেলাধুলা প্রয়োজন, তেমনি শারীরিক ও মানসিক বিকাশের জন্য সহায়ক। তিনি বলেন, শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করার মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলতে হবে। সত্যিকার অর্থে ভালো মানুষ হতে হলে সুশিক্ষা অপরিহার্য। সমাজে শান্তির পরিবেশ সৃষ্টি করতে হলে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সুশৃঙ্খল জাতি গঠন সম্ভব।
তিনি ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে সিলেট পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চক্রবর্ত্তী’র সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক রমা রাণী চক্রবর্ত্তী, সহকারী শিক্ষক মাহবুবুর রহমান ও জাকির আহমদ চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মাসুদ রানা পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ বশির আহমদ, উপপুলিশ কমিশনার (সদর ও প্রশাসন), অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত তোফায়েল আহমদ, অতিরিক্ত উপপুলিশ কমিশনার আহমদ মাইনুল হাসান, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সিটিএসবি), পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপপুলিশ কমিশনার, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ শাহরিয়ার আলম, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সদর ও প্রশাসন), পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ফোর্স) মোঃ মনজুরুল আলম, উপপুলিশ কমিশনার মোঃ রিয়াজুল করিব, উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ সজীব খান, উপপুলিশ কমিশনার (ডিবি) বিএম আশরাফ উল্যাহ তাহের, বিদ্যালয় ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য, বিশিষ্ট কলামিস্ট-সাংবাদিক আফতাব চৌধুরী, অভিভাবক সদস্য আহমদ কবির রিপন, রুমানা বাহার চৌধুরী, সিনিয়র সাংবাদিক হাজী এম. আহমদ আলী প্রমুখ।
পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain