শিরোনাম :
পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ ৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত-মুহাম্মদ ফখরুল ইসলাম গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

সিলেট মোগলগাঁও ইউনিয়নে ব্যাবসায়ী খুন, নেপথ্যে ‘ছিনতাই

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেটে এক ছাগল ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ছাগল বিক্রির টাকা ছিনিয়ে নিতে রাতের আঁধারে তাকে খুন করা হয়েছে। গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জালালাবাদ থানার ৭নং মোগলগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডের লামা-আকিলপুন পীরেরগাঁও নামক গ্রামের এক ঝোপ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের নাম সমর আলী (৬৫)। তার বাড়ি একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের লালখা গ্রামে। তিনি পেশায় একজন ছাগল ব্যাপারী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রয়ারি) সন্ধ্যা বেলা স্থানীয় পীরেরগাঁও মসজিদে মাগরিবের নামাজ পড়েন সমর আলী। তারপর তিনি ব্যবসায়ীক কাজে বের হন। এসময় তার সাথে ছাগল বিক্রির ৩৫ হাজার টাকা ছিল। পথিমধ্যে কে বা কারা তার উপর হামলা চালিয়ে খুন করে টাকা নিয়ে পালিয়ে যায়।

গত বুধবার দুপুরে খবর পেয়ে পুলিশ লাশ টনাস্থল থেকে উদ্ধার করে । এবিষয় জালালাবাদ থানার এসআই জয়ন্ত কুমার দে বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য লাশটি ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, নিহতের ডান কাঁধে জখম রয়েছে।তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছাগল বিক্রির টাকা ছিনিয়ে নিতে তাকে খুন করা হয়েছে। তদন্ত স্বাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain