শিরোনাম :
শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী

বিআরটিএ-কে জনবান্ধব ও সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলা হবে-সিলেটে চেয়ারম্যান মো. ইয়াসিন

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) এর চেয়ারম্যান (গ্রেড-১) মো. ইয়াসিন বলেছেন, বিআরটিএ-র সেবার মানোন্নয়ন, হয়রানি রোধ এবং সেবা সহজীকরণের লক্ষ্যে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। লাইসেন্স ও যানবাহনের নিবন্ধন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে ডিজিটাল সেবার পরিধি সম্প্রসারিত করা হবে। আমরা জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং সেবার মানোন্নয়নে বাস্তবসম্মত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করবো। আসুন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিআরটিএ-কে একটি জনবান্ধব ও কার্যকর সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলি।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সিলেট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বিআরটিএ সিলেট সার্কেল আয়োজিত সিলেটে জাতীয় শুদ্ধাচার কর্মপরিকল্পনা ২০২৪-২৫ বাস্তবায়নের লক্ষ্যে বিআরটি এর সেবার মান উন্নয়ন ও সম্প্রসারণ বিষয়ে গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেটের বিভাগীয় কমিশনার খাঁন মোহাম্মদ রেজাউন নবীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিআরটিএ এর সদর দপ্তরের পরিচালক অপারেশন মীর আহমেদ তারিকুল ইসলাম উমর, পরিচালক ইঞ্জিনিয়ার শিতাংশু শেখর বিশ্বাস, সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ, সিলেট বিভাগের বিআরটিএ এর পরিচালক ইঞ্জিনিয়ার মাসুদ আলম, সিলেটের সহকারি পরিচালক মো. আবু আশরাফ সিদ্দিকী।
এসময় ট্রাক সমিতি ও অটোরিক্সা সিএনজি মালিক সমিতি নেতৃবৃন্দরা বক্তব্য দিয়ে, বিআরটিএ এর চেয়ারম্যানের কাছে দাবী জানান, সিলেটে অনেক অটোরিক্সা সিএনজি রেজিষ্ট্রেশন বিহীন রাস্তায় চালাচালের কারণে পুলিশী হয়রানীর শিকার হতে হচ্ছে। তাই যত দ্রুত সম্ভব এসকল সিএনজি অটোরিক্সা রেজিষ্ট্রেশন দিলে এক দিকে যেমন সরকারের রাজস্ব আয় হবে, অন্যদিকে মালিক ও চালকরাও তাদের পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবন-যাপন করতে পারবে। এবক্তব্য উপস্থিত সবাই সম্মতি দেন। এসময় সংশ্লিষ্ট কর্মকর্তারা, পুলিশ প্রশাসন কর্মকর্তাবৃন্দ, পরিবহণ মালিক-চালক, সেবাগ্রহীতা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain