শিরোনাম :
পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ ৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত-মুহাম্মদ ফখরুল ইসলাম গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

সিলেটের রমজান মাসে বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল ও বাজার ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে সিলেটের বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় সিলেট জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ বলেন, রমজানে সিলেটে সয়াবিন তেলের বাজারে কোনো ঘাটতি থাকবে না আর সে লক্ষে প্রতিনিয়ত বাজার মনিটরিং পরিচালনা করবে জেলা প্রশাসন। সোমবার সিলেট মহানগরের কালীঘাট ও মদিনা মার্কেট এলাকায় বিভিন্ন আড়তের পাইকারি ও খুচরা বিভিন্ন দোকানে মনিটরিং শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

 

 

সয়াবিন তেলসহ নিনিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল ও বাজার ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে সোমবার দুপুর ১২ থেকে সিলেটের জেলা প্রশাসকের নেতৃত্বে বিভিন্ন আড়তের পাইকারি ও খুচরা বিভিন্ন দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা, ক্রয়-বিক্রয় রশিদ পর্যবেক্ষণ ও বাজার মনিটরিং করা হয়।

 

পুলিশ ও সেনাবাহিনীর যৌথভাবে অভিযানে অংশ নেয়। এসময় জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ জানান, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের সরবরাহ সঠিকভাবে চালু রাখতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। সিন্ডিকেট করে কেউ সাধারণ মানুষকে ধোকা দিতে না পারে সে বিষয়ে সচেষ্ট থাকবে জেলা প্রশাসন।

 

যেসব ব্যবসায়ী শর্তসাপেক্ষে সয়াবিন তেল বিক্রি করছেন তাদেরকে সতর্ক করে এই মনিটরিং টিম এবং সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে জরিমানা করার কথাও জানান জেলা প্রশাসকের নেতৃত্বাধীন মনিটরিং টিম।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain