শিরোনাম :
সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন মদিনা মার্কেটের ঘটনা: তদন্তে নির্দোষ সজিব, রাব্বানী ও রাসেল-অপরাধে সম্পৃক্ততায় গিয়াস ও রিপনকে বহিষ্কার সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত মানুষের সেবা করেই মন জয় করতে চাই: এমপি সৈয়দ মো. ফয়সল কাদার ফাঁদে জাফলং সংযোগপথ, শিক্ষা ও জনজীবনে চরম দুর্ভোগ সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের র‌্যালী সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাত বছর পর ইতালি থেকে ফিরছিলেন দেশে, মাঝপথেই প্রাণ গেলো বড়লেখার ফখরুলের

সিলেটের কিন ব্রিজের নিচ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেটের কিন ব্রিজের নিচ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই যুবকের নাম শরিফুল ইসলাম (২৮)। পেশায় সে রিকশা চালক। সোমবার (৩ মার্চ) সন্ধ্যায় তার লাশ উদ্ধার করে পুলিশ। শরিফুলের সাথে পাওয়া একটি প্রেসক্রিপশন থেকে নাম জানা গেলেও পুরো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরিফুল কীন ব্রীজের নিচে ভাসমান অবস্থায় বসবাস করতেন। মাঝে মাঝে রিকশা চালাতেন। কয়েকদিন ধরে তার শরীর খারাপ ছিল। আজ সোমবার দুপুরে তিনি টিকিট কেটে রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার দেখান। বিকেলে হঠাৎ মারা যান তিনি।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার। এ ব্যাপারে ঘটনাস্থল থেকে কোতোয়ালী থানার সাব ইন্সেপেক্টর (এসআই) মাসুদ জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain