শিরোনাম :
পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ ৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত-মুহাম্মদ ফখরুল ইসলাম গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

সিলেট আম্বরখানা থেকে তিনজনকে ধরলো র‌্যাব

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেটে ফেনসিডিলের চালানসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। সোমবার তাদেরকে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়েছে। রবিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটের সময় নগরীর আম্বরখানা পূর্ব দরগাগেইট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

 

আটককৃতরা হলো- হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার রাজনগর হাটের মঞ্জব আলীর ছেলে অলিউর রহমান পারভেজ (৩১), সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া গ্রামের আবদুল মোনাফের ছেলে টিপু আহমদ (৪২) ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিলাজুর গ্রামের ধরনী বিশ্বাসের ছেলে রতন বিশ্বাস (২০)।

 

তাদের কাছ থেকে ৩৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি মো. মশিহুর রহমান সোহেল জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain