শিরোনাম :
সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত মানুষের সেবা করেই মন জয় করতে চাই: এমপি সৈয়দ মো. ফয়সল কাদার ফাঁদে জাফলং সংযোগপথ, শিক্ষা ও জনজীবনে চরম দুর্ভোগ সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের র‌্যালী সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাত বছর পর ইতালি থেকে ফিরছিলেন দেশে, মাঝপথেই প্রাণ গেলো বড়লেখার ফখরুলের সিলেটে হাসপাতালে জনতার হাতে ২ নারী আটক, ৬ মাসের কারাদণ্ড গোয়াইনঘাটে ভারতীয় মদসহ আটক ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে গেল শিক্ষার্থীরা, এবার নতুন ৬ দাবি ২ মাসেই উঠে গেল ৮৭ লাখ টাকার সড়ক, গোয়াইনঘাটে নিম্নমানের কাজের অভিযোগ

কানাইঘাট সীমান্তে ভারতের অভ্যন্তরে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করা এক ব্যক্তি গুলিতে নিহত হয়েছেন। শাহেদ মিয়া (২৫) ওই যুবকের উপর ভারতীয় খাসিয়ারা গুলি চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ এমদাদুল হক।

নিহত শাহেদ কানাইঘাট উপজেলার মঙ্গলপুর গ্রামের মোসাহিদ মিয়ার ছেলে। তিনি চোরাচালান ব্যবসায় দীর্ঘদিন ধরে জড়িত বলে স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন। বিজিবি জানায়, বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে সে দেশের খাসিয়াদের সঙ্গে দ্বন্দ্বে জড়ান শাহেদ। একপর্যায়ে তাদের গুলিতে নিহত হন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৭টার দিকে শাহেদসহ আরও কয়েকজন অবৈধভাবে মেঘালয় রাজ্যের লাইজুরি এলাকায় অনুপ্রবেশ করেন। রাত পর্যন্ত তিনি বাড়ি ফিরে না আসায় শুক্রবার সকালে পরিবারের লোকজন ও স্বজনরা তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে তারা জানতে পারেন শাহেদের গুলিবিদ্ধ মরদেহ ভারতের মেঘালয় রাজ্যের লাইজুরি বাঁশকোনা এলাকার ১৩১৯ নম্বর পিলারের অভ্যন্তরে পড়ে রয়েছে।

শাহেদের পরিবারের দাবি, মরদেহ ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়ায় বিএসএফের সহায়তায় মেঘালয় রাজ্য পুলিশ তাদের হেফাজতে নিয়ে গেছে। স্থানীয়রা বলছেন, ভারত থেকে অবৈধভাবে চিনি ও অন্যান্য পণ্য সামগ্রী বহনের জন্য অনেকে ভারতে অনুপ্রবেশ করে থাকেন।

কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার জানান, ভারতের অভ্যন্তরে বাংলাদেশি যুবকের মরদেহ পড়ে থাকার সংবাদ পেয়ে উদ্ধারে ব্যবস্থা নেওয়ার জন্য বিজিবিকে জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain